শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণির মুখে পড়ে আইরিশরা। তারা ১৮৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে ৩৭.৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

ছোটো লক্ষ্যে তাড়া করতে নেমে ৯ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা গড়েন ১৪৩ রানের জুটি। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। শারমিন আউট হন ৮৮ বলে ৭২ রান করে। আর ফারজানার ব্যাট থেকে আসে ৬১ রান। অবশ্য এরপর বাংলাদেশকে আর কোনো বেগ পেতে হয়নি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৮ ও সোবহানা মোস্তারি ৭ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এর আগে টসে জিগে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আইরিশরা। তবে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি দলটির ব্যাটাররা। তারা মাত্র ৯ রানেই সারা ফোর্বসের উইকেট হারায়। এরপর দ্বিতীয় উইকেটে এমি হান্টার ও গাবি লুইস মিলে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। হান্টার ২৩ রান করে ফিরলে তৃতীয় উইকেটে গাবি ও ওরলা পিন্টারগাস্ট মিলে যোগ করেন আরও ৪০ রান। এই দুজনের জুটি ভাঙলেই মূলত শুরু হয় আইরিশ ব্যাটারদের আসা যাওয়া। পিন্টারগাস্টের ব্যাট থেকে আসে ২৭ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন গাবি।

তিনি ৭৯ রানে করেন ৫২ রান। শেষদিকের ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো রান করেননি। আইরিশদের দুশর নিচে অল আউট করে দিতে সবচেয়ে বড় অবদান রেখেছেন ফাহিমা খাতুন। এই স্পিনার একাই নিয়েছেন তিনটি উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। আর একটি করে উইকেট পান রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। এর আগে এই সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ ও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS