শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

রেকর্ড গড়ে ফিফা বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ Time View

০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরপর ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে  স্পেন , পর্তুগাল এবং মরক্কো। আর এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে, সেটা প্রায় নিশ্চিত।

সম্প্রতি সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যুর কারণে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে ৫ নম্বরের মধ্যে ৪.২ দিয়েছে ফিফা, যা ইতিহাসে সর্বোচ্চ। আর সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাজজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।

এই বিষয়ে ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’ মানের। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার দাবি, দীর্ঘ সংস্কারের জন্য বিশ্বকাপ নিয়ামক হিসেবে কাজ করতে পারে। যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল, তারা ফিফার এমন মূল্যায়নের সমালোচনা করেছে।

২০৩৪ বিশ্বকাপের আগে ২০৩০ আসর বসবে তিনটি মহাদেশে। এই বিশ্বকাপ আয়োজনের জন্য ন্যূনতম যে যোগ্যতা, তা আয়োজক দেশগুলো পূরণ করলেও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে জানিয়েছে ফিফা।

ফিফার বিবৃতি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছে যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষী এই বিশ্বকাপের শুরুর ৩ ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হওয়ার কথা রয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজক স্বত্ব ঘোষণা করবে ১১ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS