1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকবে না বাংলাদেশের সিনেমা

  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০.০৪ এএম
  • ১১০ Time View

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবার উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে। 

তবে এবার এই উৎসবে বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে না। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।

গৌতম ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।

শুধু সিনেমা নয়, উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই। এ উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে থাকেন সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে সেজেছে কলকাতার নন্দন চত্বর। সেজে উঠেছে কলকাতার বিভিন্ন স্থান। এবার উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।

কলকাতা চলচ্চিত্র উৎসবে কয়েক বছর ধরে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফ-এ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com