1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার মঞ্চে আবারও ফিরলেন কার্ল মার্ক্স

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭.১৪ এএম
  • ৯৯ Time View

ঢাকার মঞ্চে আবারও ফিরলেন কার্ল মার্ক্স। মঞ্চস্থ হলো কার্ল মার্ক্সের তত্ত্বগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে লেখা নাটক ‘সোহোতে মার্ক্স’। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুইটি শো মঞ্চায়ন হয়। এর আগের দিন বৃহস্পতিবার একই মিলনায়তনে এই নাটকের ৩ দিনে টানা ৫ প্রদর্শনীর প্রথম শো মঞ্চায়ন হয়।

হাওয়ার্ড জিনের লেখা ‘মার্ক্স ইন সোহো’ থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। সংগীত, আলো, সেট ও দৃশ্য পরিকল্পনাও করেছেন তিনি। ‌‘বটতলা’ ও ‘যাত্রিক’ যৌথ প্রযোজনায় মঞ্চস্থ করেছে নাটকটি। আগামীকাল শনিবার মহিলা সমিতিতে নাটকটির আরও দুইটি প্রদর্শনী হবে। বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি দেখা যাবে বলে নাটকসংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘মার্ক্স ইন সোহো’ নাটকে মূলত দুটি বিষয় উঠে এসেছে। প্রথমটি, কার্ল মার্ক্সের নামে ছড়ানো ভুল ধারণাগুলো অপনোদন। দ্বিতীয়টি, এত বছর পরও পৃথিবীকে বুঝতে মার্ক্সের তত্ত্বগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা। নাটকে ভিন্ন এক কার্ল মার্ক্সের বয়ান তুলে ধরেছেন মার্কিন ইতিহাসবিদ, লেখক ও নাট্যকার হাওয়ার্ড জিন। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছরের বেশি সময় পরে তিনি এ নাটক লেখেন, যেখানে মার্ক্স তার নামে প্রচার হওয়া ভুল কথাগুলো শুধরে দিতে আসেন।

নাটকটিতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা। সংগীত প্রয়োগে ছিলেন ইভা আফরোজ খান। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ। আলোক প্রক্ষেপণে মীর মোহাম্মদ বাদল। দৃশ্য সম্পাদনায় মারুফ রায়হান ও মাহবুব মাসুম। সহকারী মঞ্চ ব্যবস্থাপনা ও দৃশ্য প্রয়োগে নাজিফা তাসনিম খানম তিশা। গ্রাফিক ডিজাইন ইমরান হোসেন, মাহবুব মাসুম ও শাহনেওয়াজ ইফতি। প্রচারচিত্র নির্মাণে মাহবুব মাসুম ও শাহনেওয়াজ ইফতি এবং মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন বাপ্পি আমিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com