1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭.০২ এএম
  • ১০৯ Time View

সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ দলের কন্ঠে। প্রথম ম্যাচ শেষে সেই আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শেষ টেস্টটি তাই বাঁচা-মরার। জিতলে সিরিজে আসবে সমতা। হারলে কিংবা ড্র হলেও হাতছাড়া হবে সিরিজ। এমন সমীকরণ নিয়ে কিংস্টনের সাবিনা পার্কে আজ (৩০ নভেম্বর) দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের সঙ্গে দ্বিতীয় ম্যাচ হারলে টানা তিন সিরিজে ধবলধোলাই হবে মিরাজ-তাসকিনরা। সেটি এড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

বাংলাদেশের মূল সমস্যা ব্যাটিং। প্রতিটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। অধারাবাহিক পারফরম্যান্সে দল পড়ছে বিপদে। যাতে, ম্লান হচ্ছে বোলারদের সাফল্য। অ্যান্টিগা টেস্টেই যেমন বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজও মানছেন ব্যাটিং ব্যর্থতার বিষয়টি। তিনি অবশ্য শুনিয়েছেন আশার কথা।

প্রথম ম্যাচ শেষে মিরাজ বলেছিলেন, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন ছয় উইকেট পেল। প্রথম ইনিংসে তাইজুলও ভালো বোলিং করেছে। কিন্তু, ব্যাটাররা ভালো করতে পারেনি। আমরা বেশ কিছু ভুল করেছি। তবে, খেলায় এসব হয়ই। আমরা জানি, ভুলগুলো কোথায়। আশা করি, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।’  

ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার পালা এখন। নাহলে, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর হারতে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। অন্যদিকে, বাংলাদেশকে হারানোর ব্যাপারে স্বাগতিকরা আশাবাদী। ক্যারিবীয় উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক জসুয়া ডি সিলভা বলেন, ‘আমাদের বোলাররা দারুণ করছে। তরুণরা নিজেদের মেলে ধরতে পারছে। সব ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টেও আমরা বাংলাদেশ শিবিরে ভয় ধরাতে পারব। ২-০ ব্যবধানে সিরিজ জেতাটাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন দাস, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com