1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

মাঠে ফিরেই চেনা রূপে উইলিয়ামসন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩.২৫ পিএম
  • ১০৫ Time View

সময়ের অন্যতম সেরা তো বটেই, নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। চোটের কারণে দুই মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। তবে, মাঠে ফিরেই চেনা ছন্দে দেখা গেল সাবেক কিউই অধিনায়ককে। অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও খেলেছেন ঝলমলে এক ইনিংস।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ক্রাইস্টচার্চে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিউজিল্যান্ড তোলে আট উইকেটে ৩১৯ রান। উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৯৩ রান। ১৯৭ বলের ইনিংসটিতে ছিল ১০টি চারের মার। শতরানের কাছাকাছি গিয়ে গাস অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলির ক্যাচে পরিণত হন উইলিয়ামসন।

সাদা পোশাকে এটি উইলিয়ামসনের ৩৬তম অর্ধশতক। সেঞ্চুরি আছে ৩২টি। কিউই এই ব্যাটার সবসময় চেষ্টা করেন সময়ের চাহিদা অনুযায়ী খেলতে। টেস্ট ক্রিকেট মানে ধৈর্য, যেটি ভীষণভাবে ধরে নিজের ইনিংস সাজান উইলিয়ামসন।

ম্যাচে উইলিয়ামসন ছাড়া আর কেউ অর্ধশতকের দেখা পাননি। ফিফটির খুব কাছাকাছি গিয়ে ৪৭ রানে আউট হন কিউই অধিনায়ক টম লাথাম। রাচিন রবীন্দ্রের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৪১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন গ্লেন ফিলিপস। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ১০ রানে অপরাজিত টিম সাউদি।

ইংল্যান্ডের পক্ষে চার উইকেট নেন শোয়াইব বশির। দুটি করে উইকেট পান ব্রাইডন কার্সে ও গাস অ্যাটকিনসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com