শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

আইপিএল নিলামে কোটি কোটি টাকার ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪১ Time View

আইপিএলের নিলাম মানেই কোটি কোটি টাকার ছড়াছড়ি। মুহূর্তের মধ্যেই ভাগ্য পরিবর্তনের মঞ্চ। নামমাত্র ভিত্তিমূল্যে নিলামে আসা অনেক ক্রিকেটারই কোটি টাকা বিক্রি হয়ে যান। তারকাদেরও ওঠে চড়া মূল্য। অনেকের ক্ষেত্রে মূল্যর আগে চড়া যোগ করেও তার দামকে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়।

মেগা নিলাম বসেছে সৌদি আরবের জেদ্দায়। এবারের নিলামেও টাকার ঝড় উঠবে এমনটা প্রত্যাশিতই ছিল। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়ল দাম।

নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ছিল ৬৪১.৫০ কোটি রুপি। রোববার নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে ৪৬১ কোটিতে। ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করল ১৮০.৫ কোটি রুপি। অর্থাৎ ১২ প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় দেড় কোটি রুপি। আর সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো আড়াই লাখ রুপি। মোট অর্থের ২৮ শতাংশ খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে।

এদিন প্রথমে ১২ জন মার্কি প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয়। সেখানে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। এই দুই ক্রিকেটারের জন্য ৫৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ হয়। তার মধ্যে শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখে কিনেছে পাঞ্জাব কিংস। আর পান্তকে লখনউ কেনে ২৭ কোটি রুপিতে। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় ১০ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে। গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্তের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পান্ত এর আগে ১৬ কোটি রুপি পেয়েছিলেন। এবার তার দাম ৬৮.৭৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, শ্রেয়াস গতবার কেকেআর থেকে ১২ কোটি ২৫ লাখ রুপি পেয়েছিলেন। এবার তার দাম বাড়ল ১১৮.৩৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS