1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া ১০৪ রানে অল আউট

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১.৪৩ পিএম
  • ৭২ Time View

নাথান ম্যাকসুয়েনি, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথদের ফিরিয়ে প্রথম দিনের শেষ বিকেলেই অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। ৬৭ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকরা একশ ছুঁতে পারবে কিনা সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। মিচেল স্টার্কের ব্যাটে একশ পেরিয়ে গেলেও খুব বেশি দূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের পেসারদের তোপে মাত্র ১০৪ রানে অল আউট হয়েছেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পরও বোলারদের কল্যাণে ৪৬ রানের লিড পেয়েছে সফরকারী ভারত।

পার্থে আগের দিনের ৭ উইকেটে ৬৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অ্যালেক্স ক্যারি ও স্টার্ক। যদিও তাদের দুজনের জুটি গলার কাঁটা হয়ে উঠতে দেননি বুমরাহ। দিনের সপ্তম ডেলিভারিতে ক্যারিকে নিজের শিকার বানিয়েছেন ভারতের অধিনায়ক। ডানহাতি পেসারের রাউন্ড দ্য উইকেট থেকে করা শর্ট ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ক্যারি। অস্ট্রেলিয়ার উইকেটকিপারকে ফিরতে হয়েছে ৩১ বলে ২১ রানে।

নাথান লায়ন এসে স্টার্ককে সঙ্গ দেয়ার চেষ্টা করলেও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। হার্শিত রানার শর্ট অব লেংথ ডেলিভারিকে খানিকটা দেরিতে খেলেছিলেন লায়ন। ফলে তৃতীয় স্লিপে থাকা রাহুলকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। ৭৯ রানে ৯ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন স্টার্ক ও জশ হেজেলউড। দ্রুত রান তুলতে না পারলেও ভারতের অপেক্ষা বাড়াচ্ছিলেন তারা ‍দুজন। হেজেলউডকে সঙ্গে নিয়ে ভারতের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ৮৩ রান অনায়াসে পার করিয়ে নিয়ে গেছেন স্টার্ক।

ইনিংসের ৪তম ওভারে নীতিশ কুমার রেড্ডির বিপক্ষে এক রান নিয়ে দলের রান একশ পূরণ করেন বাঁহাতি ব্যাটার। তবে গলার কাঁটা হয়ে ওঠা স্টার্ককে ফিরিয়েছেন হার্শিত। তরুণ এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় টপ এজ হয়ে পান্তের হাতে ক্যাচ দিয়েছেন। ২৬ রান করা স্টার্ক ফিরলে ভাঙে হেজেলউডের সঙ্গে ২৫ রানের জুটি। অস্ট্রেলিয়ার ইনিংসে এটি সর্বোচ্চ রানের জুটি। অজিদের ১০৪ রানে অল আউট হওয়ার দিনে বুমরাহ ৫টি, হার্শিত তিনটি ও সিরাজ নিয়েছেন দুটি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com