1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

ঈদের পরে আন্দোলনে নামছেন ইমরান

  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১৭৮ Time View
ইমরান খান

ক্ষমতা হারানোর পর এখন নিজের শক্তিপ্রদর্শন করছেন ইমরান খান। লাহোরে বিশাল জনসভা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানিয়ে দিলেন, পুরো দেশ যেন প্রস্তুত থাকে, তিনি এবার দেশজুড়ে আন্দোলনে নামবেন।

ইমরান সেই বিদেশি চক্রান্ত ও পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাভিমান রক্ষার দাবি তুলেই একের পর এক জনসভা করে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’ জানাচ্ছে, লাহোরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া ছিল মনোরম। হালকা বৃষ্টি হয়। ইফতারের পর দলে দলে মানুষ সপরিবারে ইমরানের জনসভায় যোগ দেন। ইমরান যখন মঞ্চে ওঠেন, ততক্ষণে পুরো মাঠ ভরে গেছে।

ইমরান সেখানে বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকারকে তিনি কিছুতেই মেনে নেবেন না। তিনি জনতাকে শপথবাক্য পাঠ করান যে, তারা সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করবেন। যতদিন ভোট না হচ্ছে, ততদিন এই লড়াই চলবে।

পর্যবেক্ষকদের মতে, ইমরান বর্তমান শাসকদের একটা বার্তা দিতে চেয়েছেন। সেটা হলো, তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে তারা ভুল করেছেন। সেই ভুল শুধরানোর একটাই উপায়- দ্রুত নির্বাচন ঘোষণা।

সূত্র জানাচ্ছে, ঈদের পরই সম্ভবত দেশজুড়ে আন্দোলনে নামবেন ইমরান। সাবেক প্রধানমন্ত্রী জনসভায় বলেছেন, বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত। তারা রাষ্ট্রদূতের চিঠি নিয়ে কোনো কমিশন গঠন করলে তা মানার প্রশ্ন নেই। আর সুপ্রিম কোর্টে প্রকাশ্যে এই কূটনৈতিক বার্তা নিয়ে শুনানি হোক।

ইমরান বলেছেন, যখন এই কূটনৈতিক বার্তা নিয়ে খোলাখুলি আলোচনা হবে, তখন পাকিস্তানিরা বুঝতে পারবেন, কীভাবে চক্রান্ত করা হয়েছিল।তার লড়াই সবেমাত্র শুরু হয়েছে। আন্দোলন আরো তীব্র হবে। সমর্থকরা যেন তার ডাকের জন্য অপেক্ষা করেন। তিনি এখন নির্বাচন ছাড়া আর কিছু চাইছেন না। সূত্র: ডিডাব্লিউ, দ্য ডন, জিও টিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com