1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

বিধ্বস্ত শান্তদের বাঁচাতে গেলেন নাসুম-রানা

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১১৫ Time View

গেল বুধবার শারজাহর তাপমাত্রা ৩৮ ডিগ্রি থাকলেও কুপোকাত দশা হয়েছে বাংলাদেশি ক্রিকেটার ও ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের। মুঠোফোনে বেগতিক অবস্থার কথা জানিয়ে এক গণমাধ্যমকর্মী আক্ষেপও প্রকাশ করেছেন। তবে তার ক্ষতটা বেশি ছিল নাজমুল হোসেন শান্তদের হার নিয়ে। এভাবে হারলো বাংলাদেশ! কেবল গণমাধ্যমকর্মী নন, বাংলাদেশের প্রত্যেক ভক্ত হতভম্ব হয়েছেন টাইগারদের হার দেখে। 

২ উইকেটে ১২০ রান তুলে ফেলার পরে ২৩৬ রানের লক্ষ্য পার করা যায় না, মানতেই কষ্ট হচ্ছে সকলের। ১১ রান তুলতে ৭ উইকেটের পতন, এর থেকে মহাপতন আর কী আছে! অবশ্য ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই অনিশ্চয়তা বাংলাদেশের ক্ষেত্রেই বেশি লক্ষ্য করা যায়। তা না হলে বারবার জীবন পাওয়া শান্ত ও মেহেদী হাসান মিরাজ কেন একটা কার্যকরী ইনিংস খেলতে পারবেন না। কেন সাত ব্যাটার মিলে ১১ রানের মধ্যে আউট হবেন? এসব প্রশ্নের উত্তর অজানা। 

এ দিকে প্রথম ওয়ানডে হারের পরে মুশফিকুর রহিমের চোটের খবর তীরের মতো বিঁধেছেন। অস্বস্তির মধ্যে স্বস্তির খবর, ভিসা জটিলতায় ভুগতে থাকা নাসুম আহমেদ ও নাহিদ রানা পেয়েছেন ভিসার দেখা। দলের সঙ্গে যোগ দিতে তারা গতকাল ঢাকাও ছেড়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে পরিবর্তন আনার আভাস তারা দিয়েছেন। শারজায় যেতে না পারলেও মিরপুরে চালিয়ে গেছেন অনুশীলন। সেই পরিশ্রমকে কাজে লাগাতে চান। 

নতুন নিয়োগ পাওয়া সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের সমস্যা ধরে ধরে কাজ করার চেষ্টা করছেন। নাসুম-রানা শারজায় যাওয়ার আগে সালাউদ্দিনের দীক্ষাও নিয়েছেন। পরপর দুই সিরিজ হারের পরে এবার তৃতীয় সিরিজ হারের শঙ্কায় টাইগার বাহিনী। আগামীকালের ম্যাচটি ফসকে গেলেই আরেকটি ধবলধোলাইয়ের শঙ্কা আসবে সামনে। তাপে চাপের চরমতম পর্যায়ে রয়েছেন শান্তরা। মাঠের বাইরের বিভিন্ন ইস্যু আর এই চাপে পুরো দল এখন বিধ্বস্ত। সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য কে হাল ধরবেন, সেটিই এখন সময়ের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com