1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২.০৫ পিএম
  • ২৫৩ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর এলাকায় সামান্তা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি হাসপাতালে প্রায় ৬ মাস পূর্বে কর্মরত ছিলেন। সোমবার (১৮-মে) ২০২৬ সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের জিতু মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে তার নানা বাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। সবুজ মিয়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে মতবিরোধ তৈরি হয়। এ নিয়ে মানসিক চাপের মধ্যেও ছিলেন সামান্তা নিহতের মা জানান, বুধবার সকালে মেয়ের সঙ্গে কথা বলার কিছু সময় পরই মৃত্যুর সংবাদ পান তারা। পরে স্বজনরা বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোহেল রানা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com