1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সম্ভাবনাময় ৯০ জন নবীন খেলোয়াড়কে ক্রিকেট কিট দিলো রবি

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ১০৩ Time View

ঢাকা, ১২ মে ২০২৬: সম্ভাবনাময় নবীন ক্রিকেটারদের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ৯০ জন ‘ইয়াং টাইগার’-এর হাতে একটি করে ক্রিকেট কিট তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে ক্রিকেট কিট বিতরণ করা হয়। জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটের এক সময়ের নিয়মিত মুখ শাফাক আল জাবির ও বর্তমান জাতীয় দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম তাদের হাতে কিট ব্যাগ তুলে দেন। এ সময় বিসিবি ও রবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ শীর্ষক এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

গত মার্চ মাসে বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের সময় ‘প্রতি ১০০ রানে ১০টি ক্রিকেট কিট’প্রদানের ঘোষণা দেয় রবি। এই উদ্যোগের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের উৎসাহ প্রদান এবং তাদের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

সিরিজ চলাকালে ব্যতিক্রমী এই উদ্যোগটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রতি ১০০ রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এ সম্পর্কিত বার্তাটি প্রদর্শন করা হয় এবং লাইভ সম্প্রচারেও বিষয়টি উল্লেখ করা হয়।

সিরিজজুড়ে দুই দলের রান সংখ্যার ভিত্তিতে মোট ৯০টি ক্রিকেট কিট বিতরণের জন্য নির্ধারণ করা হয়। যোগ্য ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নির্বাচন করতে সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com