1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

মাঠে অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫.৫০ পিএম
  • ১৫৬ Time View

ঘরের মাঠে দিনামো জাগরেবকে ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দুর্দান্ত শুরু করে বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে হারের পর বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় বাভারিয়ান। তবে চতুর্থ ম্যাচে এসে ফের জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হ্যারি কেইন-থমাস মুলাররা। তবে বায়ার্নের এই জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে মাঠে খেলা দেখতে যাওয়া এক সমর্থকের মৃত্যুর খবরে।

বুধবার (৬ নভেম্বর) রাতে আলিয়াঞ্জ আরেনায় চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বেনফিকাকে ১-০ গোল হারিয়ে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। হ্যারি কেইনের পাঠানো ক্রসে বুলেট হেডারে ৬৭তম মিনিটে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য গড়ে দেন বায়ার্নের জামাল মুসিয়ালা।

বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ ও ক্লাবটির সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ জানিয়েছে, ম্যাচ শুরুর ৩ মিনিট পরেই আলিয়াঞ্জ অ্যারেনার দক্ষিণ পাশের গ্যালারিতে বসা এক সমর্থক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ওই অংশে নেমে আসে নীরবতা।

ওই সমর্থকের আশপাশে থাকা অন্য সমর্থকেরা প্যারামেডিক ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে প্রায় আধা ঘণ্টা পর একটি স্ট্রেচারে করে তাকে স্টেডিয়ামের বাইরে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই সমর্থকের নাম–পরিচয় কোনো সংবাদমাধ্যম এখনো জানাতে পারেনি।

বায়ার্ন ভক্তের মৃত্যুর খবরে আলিয়াঞ্জ অ্যারেনায় শোকের আবহ নেমে আসে। তার প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে থাকা সমর্থকেরা গান গাওয়া বন্ধ করে দেন। কেউ কোনো ধরনের স্লোগানও দেননি।

এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, ‘আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ায় ম্যাচটা শুরুর পরপরই আড়ালে চলে যায়। স্টেডিয়ামের ওই অংশের সমর্থকেরা যতটা উল্লসিত থাকেন, পরিস্থিতি বিবেচনা করে তারা অতটা উল্লাস করেননি। ক্লাবও ম্যাচের কাভারেজ কমিয়ে দেয়।’

বায়ার্ন আরও জানিয়েছে, ‘রেফারি শেষ বাঁশি বাজানোর ঘণ্টাখানেকের মধ্যে জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃসংবাদটি জানতে পারে। হাসপাতালে নেওয়ার পথে আমাদের এক সমর্থক মারা গেছেন। ওই সমর্থকের স্বজনদের পাশাপাশি বায়ার্নও শোকে শোকাহত।’

বায়ার্ন সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘(একজন সমর্থকের) জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ায় আমরা আজ (গত রাতে) দলকে স্বাভাবিক সমর্থন জানাতে পারছি না। আগে জীবন, পরে খেলা। তার পরিবারের সবাই এবং বন্ধুরা যেন শক্ত থাকতে পারে, আমরা সেই কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com