1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

বিপিএলে যুক্ত থাকছেন প্রধান উপদেষ্টা, উন্মাদনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩.৪৯ পিএম
  • ১৮৭ Time View

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। আসন্ন বিপিএল ঘিরে বড় পরিসরে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে যুক্ত রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমনটা জানিয়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে ফাহিম বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সঙ্গে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সঙ্গে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’

বিপিএলকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলা হবে উল্লেখ করে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’

ফাহিম বলেন, ‘আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com