1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

ডাকেও লজ্জার ইতিহাস ভারতের

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১০.২২ এএম
  • ১৬২ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে বেশ কয়েকটি লজ্জার রেকর্ডে নাম তুলেছে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম হোয়াটওয়াশ হলো তারা। এই সিরিজে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

এর আগে তিন বা তার কম ম্যাচের টেস্ট সিরিজে কখনও-ই ১২ বারের বেশি ডাক মারেননি ভারতীয়রা। ১২টি ডাক দেয়ার ওই সিরিজটি ছিল ইংল্যান্ডে, ১৯৭৪ সালে। এছাড়া ১০ বার করে ডাক দেয়ার নজির আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

কিউইদের বিপক্ষে এই সিরিজে সবচেয়ে বেশি ২ বার করে ডাক মেরেছেন আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, সরফরাজ খান ও মোহাম্মদ সিরাজ। আকাশ দীপ, বুমরাহ ও সিরাজের জন্য ব্যাপারটি মামুলি হলেও সরফরাজের জন্য ভীষণ লজ্জার। প্রথম টেস্ট ও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন এ ব্যাটার।

ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো সিরিজ কাটানো কোহলি ও রোহিত শর্মাও একবার ডাক মেরেছেন। এছাড়া একবার করে ডাক মেরেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিশভ পন্ত ও লোকেশ রাহুল। রাহুল একটি ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েন।

এই সিরিজ হার ভারতকে এক কঠিন বিপদের মধ্যে ফেলেছে। কিউই সিরিজের আগে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সময়ের ব্যাপার মাত্র মনে হলেও এখন সে অনেক দূরের পথ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারিয়ে রোহিত শর্মার দল এখন দুইয়ে। শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচের ৮টিতে জয় ও ১টি ড্রয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ আর পয়েন্ট শতাংশের হার ৬২.৫০। ভারত ১৪ টেস্টের ৮টিতে জয় এবং ১টিতে ড্র করলেও হেরেছে ৫টি ম্যাচ। যে কারণে পয়েন্ট অস্ট্রেলিয়ার চেয়ে বেশি (৯৮) হলেও ৫৮.৩৩ পয়েন্ট শতাংশ নিয়ে টিম ইন্ডিয়া দুইয়ে নেমে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com