1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩.৯৩ শতাংশ

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫.১৮ পিএম
  • ২৪৪ Time View

বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯ দশমিক ৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০ দশমিক ০৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ৩৮ পয়েন্ট বা ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

খাত ভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ১৬ পয়েন্টে, ব্যাংক খাতে ৬ দশমিক ০৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮ দশমিক ৬৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০ দশমিক ৭৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১ দশমিক ৮২ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১২ দশমিক ১০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২ দশমিক ২৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১২ দশমিক ৩০ পয়েন্ট, আর্থিক খাতে ১২ দশমিক ৬৪ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২ দশমিক ৬৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২ দশমিক ৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২ দশমিক ৯৩ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪ দশমিক ৫৭ পয়েন্টে, পাট খাতে ১৪ দশমিক ৬১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬ দশমিক ৫১ পয়েন্টে, আইটি খাতে ১৯ দশমিক ০৬ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ৩৩ দশমিক ৩৪ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৩ দশমিক ৪১ পয়েন্টে এবং সিরামিক খাতে ৬৭ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com