1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১০.১৭ পিএম
  • ১৭৪ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

এর আগে গত বুধবারই আফগানদের বিপক্ষে সাকিবের না খেলার সম্ভাবনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নেই। আমার মনে হয় ওর একটু সময় দরকার, আবার দলে যোগ দেওয়ার আগে। এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম।

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com