শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে ধানের শীষের এগিয়ে থাকা, কাছাকাছি ব্যবধানে জামায়াত চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের নিরঙ্কুশ বিজয় আংশিক ফলে ৩১ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত এগিয়ে ৭৩টি কেন্দ্রের ফলাফল: শাজাহানপুরে ৩৪,৯৯৪ ভোটে এগিয়ে বিএনপির মোরশেদ মিল্টন ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ তারিখে সরকার গঠন: আসিফ নজরুল ভোটে অনিয়মের অভিযোগ, তিন আসনে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে গণতন্ত্র চলতে পারে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

দেশ থেকে ফ্যাসিস্ট ব্যবস্থা উচ্ছেদ করতে হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শুক্রবার (১ নভেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি’র তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন।

সাকি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, মানুষ এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়। অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে। কল-কারখানার মালিকরা বেতন দিতে না পারলে সরকারকে শ্রমিকের মজুরি আদায় করতে দিতে হবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে।

পতিত শেখ হাসিনার সরকারের ঘটনা প্রবাহ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষ একটা বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, একাত্তরের পর যা হয় নাই, নব্বইয়ের পর যা হয় নাই, সেটি এবার না হলে তারা মানবে না। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ চায় সবাই। সেই জায়গায় থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে আছি। তিনি বলেন, গণতন্ত্রের জন্য অবশ্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। কিন্তু সেটি নিশ্চিত করতে হলে আগে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। সেখানে গণতান্ত্রিক শ্রম আইন থাকবে। মালিক যদি তার ব্যর্থতার জন্য বেতন দিতে না পারে তাহলে সেই দায় সরকারকে দিতে হবে।

এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নওরিন রশিদ, আইনজীবী ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারী সংহতি আন্দোলনের সভাপতি শ্যামলী শীল প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS