1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

সাফজয়ীদের জন্য এক কোটি টাকার পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯.২৪ পিএম
  • ১৩৯ Time View

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে আনন্দে মাতোয়ারা দেশের ফুটবল। ঢাকা পা রেখে ছাদখোলা বাসে শোভাযাত্রা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে হাজির হন সাবিনা-তহুরারা। প্রায় তিনঘণ্টার শোভাযাত্রা শেষে ফেডারেশনে এসে সাবিনারা পেলেন আরেক সুখবর। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ীদের এক কোটি টাকা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাফুফে ভবনে আসেন বাংলাদেশের মেয়েরা। সেখানেই আগ থেকে তাদের অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চ্যাম্পিয়ন মেয়েরা আসার পর বাফুফেতেই তাদের সংবর্ধনা দেন ক্রীড়া উপদেষ্টা। এরপর ঘোষণা দেন পুরস্কারের। 

সংবর্ধনা শেষে সংবাদমাধ্যমের সামনে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ নারী দল বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করেছে। আমরা আশাকরি, সামনে তারা আরও বড় সাফল্য এনে দেবে। আপনারা জানেন, তারা অনেক বড় সাফল্য এনে দিয়েছে। সাফে তাদের এমন অর্জনের জন্য সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’

এ ছাড়া নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগ নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘নারী ফুটবল নিয়ে অনেক অভিযোগ আছে, বৈষম্য নিয়ে কথা হয়। এসব কীভাবে ঠিক করা যায়, তাদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেই ব্যাপারে ইতোমধ্যে বাফুফের সঙ্গে আমাদের কথা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com