1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হবে

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৯.৪৬ এএম
  • ১৭৪ Time View

দেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, সবার স্বপ্ন পুঁজিবাজার দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে।

সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যালয়ে অনুষ্ঠিত সিএসইর নতুন বোর্ড সদস্য ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, একটি সমৃদ্ধ ও সফল পুঁজিবাজার গড়ার জন্য বিএসইসির পাশাপাশি পুঁজিবাজারের সাথে জড়িত সকল অংশীজনদের মিলেমিশে কাজ করতে হবে। পুঁজিবাজারের যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেগুলো সমাধান করতে হবে।

তিনি বলেন, সবার স্বপ্ন পুঁজিবাজার হবে দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এবং একই সাথে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কার। এই সংস্কারের কাজ একা সম্ভব নয়। সেজন্য সবার মতামত নেয়া হচ্ছে এবং ধীরে ধীরে আইন ও নিয়মের মধ্যে থেকে নিয়মতান্ত্রিক উপায়ে এই সংস্কার সম্পন্ন করা হবে।

সভায় সিএসইর বর্তমান অবকাঠামো, জনবল, ক্রিয়াকলাপসহ বর্তমান অবস্থা, ভবিষ্যত সম্ভাবনা, চ্যালেঞ্জ, করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়।

সিএসইর নবনিযুক্ত চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, সিএসই সবসময়ই নতুন কিছু করতে অগ্রণী ভূমিকা পালন করে। ইতোমধ্যে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের কাজও করছে, যা বাংলাদেশের জন্য প্রথম। নবগঠিত বোর্ড পুঁজিবাজারের উন্নয়ন, পরিমার্জন, আধুনিকীকরণের জন্য সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদী সব ধরনের পদক্ষেপের মাধ্যমে সার্বিকভাবে পুঁজিবাজারকে গতিশীল ও গ্রহণযোগ্য করার জন্য বিএসইসি এবং সিএসই সমন্বিতভাবে কাজ করবে।

এছাড়া সিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি এবং স্থানীয় অংশীজনদের সাথে বিএসইসির পৃথক সভা অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেকহোল্ডার কোম্পানিসমূহের প্রতিনিধিবৃন্দ বিএসইসির নিকট তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন এবং আগামীতে দেশে শক্তিশালী ও সমৃদ্ধ পুঁজিবাজারের প্রত্যাশা ব্যক্ত করেন। বাজারে সুশাসন নিশ্চিতকরণ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে করণীয়, পাবলিক ইস্যু ও মার্জিন রুলের সংস্কারসহ পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার প্রস্তাব আলোচনায় উঠে আসে। এসময় বিএসইসির চেয়ারম্যান সার্বিক বিবেচনাপূর্বক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির অন্যান্য কর্মকার্তাবৃন্দ এবং সিএসইর নবনিযুক্ত চেয়ারম্যান একেএম হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত নতুন বোর্ড সদস্যগণ, সিএসই ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ও সিএসইর শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com