1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২.০৬ পিএম
  • ১৪৪ Time View

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব আল হাসান জানিয়েছিলেন, শেষটা করতে চান দেশের মাটিতে। সেই সুযোগ তাকে হাতছানি দিয়ে ডাকছিল। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষিত হয় তাকে নিয়েই। বাংলাদেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে রওনাও দিয়েছেন তিনি। মাঝে দুবাইয়ে যাত্রাবিরতি। তবে, সেখান থেকেই ফিরে যেতে হচ্ছে তাকে। দেশে আসা হচ্ছে না আপাতত।

নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন না বলে গণমাধ্যমকে নিজেই জানান সাকিব। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি বলেন, ‘আমার নিরাপত্তার জন্য আমাকে দেশে যেতে মানা করা হয়েছে।’

এর মানে দাঁড়ায়, দেশের মাটি থেকে অবসর নেওয়ার যে ইচ্ছে সাকিবের, সেটি পূর্ণতা পাচ্ছে না। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না তার। সাকিবের মতো দুবাইয়ে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। আইসিসির সভায় অংশ নিতে সেখানে আছেন বিসিবি প্রধান। যদিও, বোর্ডের পক্ষ থেকে সাকিবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের দলও আছে অপরিবর্তিত।

সাকিব কখনও দুঃস্বপ্নেও ভেবেছিলেন, নিজ দেশে পরবাসী হবেন? যাকে মাথায় করে রাখত গোটা জাতি, যার সাত খুন একপ্রকার মাফই হয়ে যেত, সেই তিনিই বাংলাদেশের মাটিতে একটি টেস্ট খেলতে অনুরোধ জানিয়েছেন!

জুলাই অভ্যুত্থানের সময় সাকিবের নীরব থাকাটাই কাল হলো তার জন্য। যদিও, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে সেই সময় নিজের অবস্থান জানিয়েছিলেন সাকিব। তাতে অবশ্য মন ভরেনি ছাত্র-জনতার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জ্বালানো হয় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কুশপুত্তলিকা। এছাড়া, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বাইরে দেয়ালে স্লোগান লিখে সাকিবের বিরোধিতা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com