1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

সাকিবকে নিয়েই বিসিবির দ. আফ্রিকা সিরিজের দল ঘোষণা

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৬.৫০ পিএম
  • ১৫০ Time View

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার কিছুটা সম্ভাবনা ছিল বাংলাদেশের। তবে, ভারতের বিপক্ষে ভরাডুবিতে এখন আর সেটি সম্ভব নয়। ভারত সিরিজের ব্যর্থতা ভোলার আগেই আরও একটি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আজ বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শঙ্কা কাটিয়ে সাকিব আল হাসানকে নিয়েই টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন কেবল খালেদ আহমেদ। এ ছাড়া, ভারত সিরিজের স্কোয়াডই অপরিবর্তিত আছে।

সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকলেও নিরাপত্তা ইস্যুতে সরকারের পক্ষ হতে সবুজ সংকেত থাকায় সাকিবকে রাখা হয়েছে স্কোয়াডে। বিভিন্ন সূত্র মতে, আগামীকাল দেশে ফিরতে পারেন সাকিব।

মূলত, ভারত সিরিজের মাঝেই দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছে পোষণ করেন সাকিব। সেই কারণেই তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে, ঢাকা না চট্টগ্রাম, কোথায় অবসর নেবেন সাকিব, সেটা এখনও জানা যায়নি। তবে, দেশসেরা এই ক্রিকেটারের রাজসিক বিদায়ের অপেক্ষায় ভক্তরা।

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com