1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

গত মৌসুমের চ্যাম্পিয়নদের দলে এবার চার অধিনায়ক

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১১.০০ এএম
  • ১১৯ Time View

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নিজেদের করে নেয় ফরচুন বরিশাল। গত মৌসুমের চ্যাম্পিয়নদের দলে এবার চারজন অধিনায়ক। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়কের পাশাপাশি বিভিন্ন সময় দলকে নেতৃত্বে দেওয়া আরও তিনজন খেলবেন বরিশালে। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্তাধিকারী মিজানুর রহমান মনে করেন, নিলামে ভাগ্য তাদের সহায় হয়েছে।

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে এই নিলাম অনুষ্ঠান। দেশি-বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ এক দল গঠন করেছে বিপিএলের বর্মান চ্যাম্পিয়ন বরিশাল। তাদের দলে আছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি আছেন সাবেক তিন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

নিলামের পর মিজানুর রহমান বলেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন। এবারও চিন্তা করেছি ভালো দল গড়ার। আমরা তা করতে পেরেছি। চারজন অধিনায়ক আছেন আমাদের দলে। মাঠে এটি আমাদের সাহায্য করবে। আমরা সবাই মিলেই দল গুছিয়েছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই দল। আশা করি, এবার আমরা আরও ভালো খেলা উপহার দেব। এ ছাড়া, নিলামের টেবিলে ভাগ্য আমাদের সহায় হয়েছে।’

দেশি খেলোয়াড় : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি খেলোয়াড় : ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com