1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভারতে রপ্তানি হলো ৪৭৯ টন ইলিশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬.৩২ পিএম
  • ১৭৭ Time View

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ১০ চালানে ভারতে রপ্তানি হয়েছে ৪৭৯ টন ইলিশ। ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫৭টি ট্রাকে করে ইলিশের এই চালানগুলো রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮০ টাকা।

এর মধ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ছয় ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ ট্রাকে ৪২ টন, সোমবার আট ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, মঙ্গলবার আট ট্রাকে ২৪ টন এবং সর্বশেষ বুধবার (৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত ৭ ট্রাকে ২২ টন ইলিশ পাঠানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বশেষ গত বুধবার রাতে ৭টি ট্রাকে করে ২২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে মোট ১০ চালানে ভারতে গেল ৪৭৯ টন ইলিশ। রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেনাপোল মাছ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। এক কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে প্রায় ৬০০-৮০০ টাকা কমে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com