1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলবেন সাকিব

  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১০.১০ পিএম
  • ১৪০ Time View

 বাংলাদেশ দল যখন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায়, সাকিব আল হাসান তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে সেখানেও ক্রিকেটের সঙ্গেই আছেন দেশসেরা অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলবেন সাকিব। যেখানে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়কের দায়িত্বও সামলাবেন তিনি।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে নিউইয়র্ক লায়নসের মুখোমুখি হবেন সাকিবরা।

গত রাতে লস অ্যাঞ্জেলেস ওয়েভস নিজেদের ফেসবুক পেজে সাকিবের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি জানায়।

তারা লিখেছে, ‘২০২৪ ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘

এর আগে এই দলটির ফেসবুক পেজে পাঠানো এক ভিডিও বার্তায় সাকিব বলেছিলেন, ‘আমি সাকিব আল হাসান।

সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ৪ থেকে ১৪ অক্টোবর দেখা হবে আপনাদের সঙ্গে। ‘

লস অ্যাঞ্জেলেস ওয়েভসে সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পাকিস্তানের রুম্মন রইস, ইংল্যান্ডের টাইমাল মিলস, স্কটল্যান্ডের জর্জ মুনসির মতো ক্রিকেটাররা খেলবেন। দলটির কোচ মিকি আর্থার।

১০ ওভারের এই টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবাল। তাকে দলে ভিড়িয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। কিন্তু ভিসা জটিলতায় তার খেলা অনিশ্চিত বলে জানা গেছে। আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে।

এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ লাভ হবে, তার সবটাই দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com