1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

আবারও ট্রলের শিকার লুবাবা

  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭.৫০ এএম
  • ১৮৬ Time View

জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবার ভিডিও। তবে নানা কারণেই সব সময় থাকেন আলোচিত। সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার নানা ধরনের ভিডিও। স্বাভাবিকভাবে সেগুলো নিয়েই আলোচনা বেশি চলে।

এর আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিল। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। তবে হরহামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ট্রল করে থাকেন।

ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা।

এরপর গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এর পর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে।

হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি ২০ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন লুবাবা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’। ভিডিওতে দেখা যায়, হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে সমালোচনা করেছেন।

মিশিকা লিখেছেন, ‘লুবাবা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এমনিতে হানিয়া আমিরের সাথে মেলে, তবে লুবাবার হানিয়ার মতো ডিম্পল আর ব্রেইন নাই।’ সজীব দাস অনুভবের ভাষ্য, ‘তুমিও খুব সুন্দর, কিন্তু একটু আগে পেকে গেছো। যদি সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতা আরো প্রশংসা হতো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com