1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মেসির জোড়া গোলে শিরোপা জিতলো মায়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯.২১ পিএম
  • ১২৭ Time View

আরও একটি শিরোপা নিজের করে নিলেন লিওনেল মেসি। ইতিহাসে প্রথমবারের মতো ‘সাপোর্টারস শিল্ড’ জিতেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিজের করে নেয় মায়ামি।

ম্যাচে জোড়া গোল করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। অন্য গোলটি এসেছে লুইস সুয়ারেজের পা থেকে। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে মায়ামি। ২০২০ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি। ১৬টি ভিন্ন দল এখনো পর্যন্ত জিতেছে এই ট্রফি। সবচেয়ে বেশি চারবার করে জিতেছে এলএ গ্যালাক্সি ও ডিসি ইউনাইটেড।

ম্যাচের ৪৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি বক্সের অনেকটা দূর থেকে ফ্রি কিক পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে কলম্বাস। তবে ম্যাচের ৪৮ মিনিটে গোল করে আবারও মায়ামির লিড বাড়িয়ে দেন সুয়ারেজ। এর ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলম্বাস। তবে শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে মায়ামি।

ম্যাচ শেষে অ্যাপল টিভিকে মেসি বলেন, ‘আমি খুশি। মৌসুমের শুরুতে আমরা জানতাম যে, এই শিরোপার জন্য লড়াই করতে পারে মায়ামি। শুরু থেকেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি, লক্ষ্য পূরণের মতো ফুটবলার আমাদের আছে। প্রথম লক্ষ্য পূরণ হলো, আমি খুশি। এখন আমরা তাকিয়ে আছি পরেরটিতে।’

এমএলসে ‘সাপোর্টারস শিল্ড’ দুটি মূল ট্রফির একটি। অন্যটি হলো এমএলএস কাপ। মৌসুমের ৩৪ ম্যাচজুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় ‘সাপোর্টারস শিল্ড’। লিগে এখনো দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচে জয় পেলে এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে মায়ামি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com