বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

সুখবর দিলেন কোয়েল মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

মহালয়ার পরের দিনই সুখবর দিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। জানালেন, আবারও মা হতে চলেছেন তিনি।

দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কোয়েল। ওই ছবিতে স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরের সঙ্গে বসে আছেন অভিনেত্রী।

এ ছবির ক্যাপশনে কোয়েল লেখেন, খুশির সাথে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হতে চলেছে। খুব শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব নেবে।

এদিকে কোয়েলের মল্লিক বাড়িতে দুর্গাপূজা উদযাপনের ১০০ বছর পূর্তি উদযাপন হতে চলেছে। নতুন অতিথি আসার খবরে এ উৎসব পেয়েছে বাড়তি উন্মাদনা।

উল্লেখ্য, সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। বিয়ের ৭ বছর পর ২০২০ সালে প্রথম পুত্র কবীরের জন্ম দেন। ছেলের ৪ বছর হতেই এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS