1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মেসিকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১.০৬ পিএম
  • ১২৫ Time View

কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়েছিলেন লিওনেল মেসি। জুলাইয়ে পাওয়া ওই চোট তাকে বেশ ভুগিয়েছে। ক্লাবের ম্যাচ তো মিস করেছেনই, সেপ্টেম্বরে খেলতে পারেননি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়েও। তাকে ছাড়াই দল দিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি।

ইন্টার মায়ামির তারকা চোট কাটিয়ে খেলায় ফিরেছেন বেশ কয়েক সপ্তাহ আগে। এবার জাতীয় দলেও ফিরলেন তিনি। প্রায় আড়াই মাস পর তাকে নিয়েই অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল দিয়েছে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজেুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে তারা।

নিষেধাজ্ঞা থাকায় এই দুই ম্যাচের দলে নেই এমি মার্টিনেজ। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করেন তিনি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন মার্টিনেজ। সেই ঘটনায় ক্যামেরা অপারেটরকে মার্টিনেজ লাঞ্ছিত করেন বলেও অভিযোগ উঠে। এ অপরাধে তাকে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় ফিফা।

আর্জেন্টিনা দল

জেরেনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, জার্মান পাজেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো প্যারাদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সেকিউল প্যালাসিউস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাডা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, পাওলো দিবালা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও ভ্যালেন্তিন কারবোনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com