1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

দলে ফেরা নিয়ে নতুন বার্তা তামিমের

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০০ পিএম
  • ১৫৭ Time View

দেশসেরা ওপেনার তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আর দেশের জার্সি গায়ে জড়াননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। ঘরোয়া লিগ খেললেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কী তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা। দলে ফেরার বিষয়ে নতুন বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) স্পোটস্টার নামে একটি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি যেভাবে শেষ করেছি, তাতে আমি মোটেও সন্তুষ্ট নয়। তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার। আমি তেমন অমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর ৪-৫ টা ম্যাচ খেললাম। তাহলে মূল বিষয় টা কি?’

তামিম আরও যোগ করেন, ‘সবাই বলছে আমি যাতে ফিরে আসি, তারা আমাকে চায়। তবে, আমি যদি ৪-৫টি ম্যাচের জন্য আসি, সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে? যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায়, তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি।’

অবশ্য তামিমের বিষয়ে নিশ্চিত করে কিছু না জানালেও তাকে হয় মাঠে নাহয় বোর্ডের কোনো দায়িত্বে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এখন দেখার মাঠ না বোর্ড, তামিমের পরবর্তী গন্তব্য কোথায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com