1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

মাহির নতুন ভিডিও প্রকাশ্যে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২৮ পিএম
  • ১৭৪ Time View

রাজনীতি থেকে ছটকে পড়ার পর জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয়েছে চিত্রনায়িকা মাহির। বিচ্ছেদের পথ বেছে নিয়ে শুরু হয় তার নতুন অধ্যায়। এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। ফেসবুকে আবারো নতুন একটি ভিডিও প্রকাশ করে চমক দেখালেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী।

নতুন ভিডিওতে মাহির পরনে দেখা যায় কালো-খয়েরি রঙের শাড়ি। খোলা চুলে হিন্দি গানে কোমর দুলিয়ে নাচছেন এই নায়িকা। চোখে মোটা কাজল, কপালে ছোট টিপ। গাল ভরা মুচকি হাসিতে গানের সুরে তাল মেলাচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি পোস্ট করেছেন মাহি নিজেই। যা নেটদুনিয়ায় আবারও ভাইরাল।

মাহি তার ভিডিওটির ক্যাপশনে লেখেছেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই নায়িকা। এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে। যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন।

সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন।

ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন। 

উল্লেখ্য, মাহি ব্যস্ত নায়িকার তকমা গায়ে লাগাতে চান না। এখন থেকে কাজ করবেন বেছে বেছে। তাকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com