1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৮ পিএম
  • ১৩৯ Time View

আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। টুর্নামেন্টটি বাংলাদেশের হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। সেই বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবারের বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। 

এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে। সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার অন্তত একটি ম্যাচ জিততে চায় তারা।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com