1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্রসহ ৩ জন গ্ৰেফতার এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদার করতে জেকে লাইফস্টাইলে নতুন তিন নিয়োগ জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৮৬৬

  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ৪৮১ Time View

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন দুজন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৩৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৯১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৯৯৫ জন। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ হাজার ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মৃত্যুবরণ করেন। আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com