1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

৩৭৬ রানে অলআউট ভারত

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৪২ এএম
  • ২৪৫ Time View

চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে শক্ত অবস্থায় ছিল ভারত। ধারণা করা হচ্ছিলো, দ্বিতীয় দিনেই সেই দাপট বজায় রাখবে তারা। তবে তাসকিন-হাসান মাহমুদের বোলিং তোপে দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।

চেন্নাইয়ে দ্বিতীয় দিনে মাত্র ১১.২ ওভার টিকতে পেরেছে ভারতের ব্যাটসম্যানরা। ৯১.২ ওভার ব্যাট করে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তাসকিন আহমেদও পেয়েছেন ৩ উইকেট।

প্রথম দিনে ভারতকে বিপদ থেকে উদ্ধার করা দুই ব্যাটসম্যান অশ্বিন-জাদেজার জুটি দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙেন তাসকিন। লিটনের কাছে ক্যাচ দিয়ে ৮৬ রানে আউট হন জাদেজা। এরপর আকাশ দীপকেও দ্রুতই ফেরাতে পারতেন তাসকিন। তবে তার ক্যাচ মিস করেন সাকিব আল হাসান।

আকাশকে নিয়ে ২৪ রানের একটি ছোট জুটি করেন অশ্বিন। সেই জুটি ভাঙেন তাসকিন। এরপর অশ্বিনও বেশিক্ষণ টিকেননি। ১১৩ রানে তাকে তুলে নেন তাসকিন। এরপর ভারতের শেষ উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। তার পাশাপাশি টানা দ্বিতীয় বার ৫ উইকেট পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের শেষ ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন তিনি। 

দ্বিতীয় দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন হলেও, পুরো ইনিংসে টাইগারদের বেস্ট বোলার ছিলেন হাসান মাহমুদই। এই দুইজন বাদে ভারতের বাকি দুই উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মেহেদী মিরাজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com