1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

অপুর আবেগঘন স্ট্যাটাস

  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.০১ পিএম
  • ২৭২ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চার বছর আগে আজকের দিনে তার মা শেফালি বিশ্বাসকে হারিয়েছেন। মা হারানোর বিয়োগ বেদনা বয়ে বেড়াচ্ছেন এই নায়িকা। মায়ের মৃত্যুবার্ষিকীতে অপু বিশ্বাস তার ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন।

অপু বিশ্বাস তার পোস্টে বলেন, ‘চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি। জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।’

মায়ের শূন্যতা কখনো পূরণ হবে না। তা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। এর কয়েক দিন আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com