1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রথম অ্যাথলেট হিসেবে ১ বিলিয়নের ক্লাবে রোনালদো

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২.১৪ পিএম
  • ১৭১ Time View

মাঠে গোল করে অনেক রেকর্ড ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের এই তারকা এখন আল নাসরের হয়ে গোল করে যাচ্ছেন। কিছুদিন আগেই নিজের ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম অ্যাথলেট হিসেবে ১ বিলিয়ন ফলোয়ার পার করার রেকর্ড গড়লেন রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্লাটফর্মে আইডি রয়েছে রোনালদোর। কিছুদিন আগেই ইউটিউবে চ্যানেল খুলেছেন তিনি। তারপর ইউটিউবে নানা রেকর্ড গড়েছেন রোনালদো। এবার সকল প্লাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন ফলোয়ার পার করলেন আল নাসরের এই তারকা।

রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণের মধ্যে রয়েছে— ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরও বেশকিছু মাধ্যম। যেখানে রোনালদোর ইনস্টাগ্রামে ৬৩৮ মিলিয়নের উপরে, ফেসবুকে ১৭০ মিলিয়নের উপরে, এক্সে ১১৩ মিলিয়নের উপরে এবং ইউটিউবে ৬০ মিলিয়নের উপরে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঐতিহাসিক অর্জনের কথা জানান রোনালদো। দীর্ঘ সেই পোস্টে সমর্থকদের তার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানান। একেবারে দারিদ্র পরিবার থেকে উঠে আসা রোনালদো নিজের সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের কিছুদিন আগেই ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। গত সপ্তাহে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে দলকে জেতান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com