1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ভিসা জটিলতায় পরীমণি

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০৬ পিএম
  • ২২১ Time View

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। ‘ফেলুবকশি’ নামে এ সিনেমা নির্মাণ করেছেন ওপার বাংলার দেবরাজ সিনহা। শুটিং শেষ হলেও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

‘ফেলুবকশি’ সিনেমার কাজ করতে গিয়ে কলকাতার আরেকটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন পরীমণি। তবে এ সিনেমার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘কাজটি চূড়ান্ত করেছি। কিন্তু এখনই বিস্তারিত বলতে মানা আছে। ১০ দিন বাংলাদেশেও শুটিং হবে। শুনেছি, বাংলাদেশ থেকেই এর শুটিং শুরু হতে পারে। অনেক বড় বড় তারকারা এ সিনেমায় অভিনয় করবেন। তাই আয়োজন করেই এ খবর জানানোর পরিকল্পনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।’ 

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। গত ৮ আগস্ট এটি মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com