1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

মুস্তাফিজের ওভারেই ম্যাচ বদলে গেছে: পান্ত

  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৩.৫৩ পিএম
  • ২৩৪ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে একের পর এক ভালো পারফর্ম করে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজুর রহমান। তার একই ওভারে দীনেশ কার্তিক নেন ২৮ রান। ম্যাচটি ১৬ রানে হারে দিল্লি। ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে মুস্তাফিজের সেই ওভার, এমনটাই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত।

প্রথম ইনিংসে ১৭ ওভার শেষে ১৪২ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। উইকেটে দ্রুত রান তোলার মিশনে ছিলেন শাহবাজ খান ও দীনেশ কার্তিক। আসরে দুর্দান্ত ছন্দে থাকা কার্তিক চড়াও হন মুস্তাফিজের প্রতি। প্রতিটি বলেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় ছিলেন কার্তিক। সফলও হন। মুস্তাফিজের সেই ওভারে চারটি চারের পাশাপাশি দুটি ছয়ও হাঁকান কার্তিক। নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৮৯ রান।

ম্যাচ শেষে পান্ত বলেন, ‘মুস্তাফিজের ওই ওভার ম্যাচ বদলে দিয়েছে। আমার ধারণা, আরেকটু পরিকল্পনা অনুযায়ী বল করতে পারতাম আমরা। কিন্তু শেষ দিকে দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দিয়েছিলেন। এর আগেও বলেছি, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

ম্যাচটিতে ৪৮ রান খরচ করলেও উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। নিঃসন্দেহে বাংলাদেশের এই পেসারের খেলা অন্যতম বাজে ম্যাচ ছিল এটি। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৩ রান তোলে দিল্লি। ৩৮ বলে ৬৬ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন পান্ত নিজেও। কিন্তু ম্যাচ বের করতে পারেননি তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com