রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৩ Time View

আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চৌধুরী মনজুর লিয়াকতকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিতে চাইলেও তাতে বাংলাদেশ ব্যাংক রাজি নয়। কেন্দ্রীয় ব্যাংক ইসলামিক ফাইন্যান্সের এমডি পদে মনজুর লিয়াকতের নিয়োগ আটকে দিয়েছে। তিনি বর্তমানে ইউনিয়ন ক্যাপিটালের এমডি।

বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এ ব্যাপারে ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ইসলামিক ফাইন্যান্সের এমডি পদে চৌধুরী মনজুর লিয়াকতকে নিয়োগের আবেদন করা হয়। এই আবেদন পর্যালোচনা করে ও আমানতকারীদের স্বার্থে মনজুর লিয়াকতকে প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগে অনাপত্তি দেওয়া গেল না। একই সঙ্গে ইসলামিক ফাইন্যান্সকে খুব শিগগির একজন স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ প্রদানের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক এশিয়া ছেড়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে চৌধুরী মনজুর লিয়াকত ইউনিয়ন ক্যাপিটালের এমডি হন। এর আগে তিনি এবি ব্যাংকে ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের সূচক ভালো থাকলেও পরে খারাপ হতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS