1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

ধারাবাহিক নাটক আসছে ‘জেনারেশন জেড’

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০.৩২ পিএম
  • ২১০ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অত্যন্ত সাহসী তারা বন্ধুকের গুলির ভয় না করে বুক পেতে দিয়েছে নলের সামনে। এই সাহসী জেনারেশনের নাম জেড। বিগত সরকার কিংবা আলোচিত ঘটনা নিয়ে নাটক, সিনেমা তৈরির কথা ভাবছেন নির্মাতারা। এবার জানা গেল জেনারেশন জেড নিয়ে তৈরি হবে নাটক।

১৫ বছর সরকারে থাকা স্বৈরাচারের পতনে নেতৃত্ব দিয়েছে জেড প্রজন্ম। যা ছিল স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী গণআন্দোলন। শহীদ হতে হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

তাদের এই আত্মত্যাগের বিষয়গুলো মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন আবু হায়াত মাহমুদ। যার নাম দেয়া হয়েছে ‘জেন জেড আমি কে? তুমি কে?’

এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মূলত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক।

একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবারকে কেন্দ্র করে হাসি, আনন্দ, ভালেবাসা ও টানাপড়েনের সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ্রণে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে।

আবু হায়াত মাহমুদ বলেন, মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এ নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেন জেডরা।

এ দেয়াল ভাঙা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কীভাবে বের করে আনে, এ বিষয়গুলো এ ধারাবাহিকে উঠে আসবে। সুতরাং হাস্যরসের মাধ্যমে গুরত্বপূর্ণ বার্তা দেবে এ ধারাবাহিক। এটি ভিন্নধর্মী একটি ধারাবাহিক হবে-এ আশা করাই যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com