1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বন্যার্তদের পাশে চিত্রনায়িকা শবনম বুবলী

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১.৪২ এএম
  • ১৪৩ Time View

বন্যার ভয়াল থাবায় আক্রান্ত দেশবাসীর পাশে দাঁড়ালেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ভালোবাসার উপহার পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন বুবলী। ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবিও আপলোড করেন।

এসব ভিডিও এবং ছবির ক্যাপশনে বুবলী লেখেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো । আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারন এটা আমার মানসিক শান্তি।

বুবলী আরও লেখেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্থ মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এরপরই বুবলী লেখেন, বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়।

সবশেষে বুবলী লেখেন, আসুন বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিতে সবাই মিলে সহযোগিতা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com