1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১০.৫৮ পিএম
  • ১৭৬ Time View

বলিউডের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে হুরুন ইন্ডিয়া। প্রথমবারের মতো ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে’ সিনেমা জগতের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস।

আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার হুরুন ইন্ডিয়া ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। চলতি বছরের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা শাহরুখের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৩শ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩৯৭ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স থেকে আয় তাকে এ তালিকায় জায়গা করে দিয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন শাহরুখের বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৬শ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তিনি কলকাতা নাইট রাইডার্স-এর অন্যতম কর্ণধার। তৃতীয় অবস্থানে আছেন হৃতিক রোশন। নিজের ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স ও অভিনয় থেকে আয় থেকে তার সম্পদের পরিমাণ ২ হাজার কোটি রুপির।

বিভিন্ন খাত থেকে আয় করা ১ হাজার ৬শ কোটি রুপি নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তালিকায় পঞ্চম স্থানে আছেন প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনস-এর কর্ণধার করণ জোহর। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৪শ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com