1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৩.০৬ পিএম
  • ১৫৬ Time View

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ বিগ ব্যাশ মাঠে গড়াতে এখনও মাস খানেক বাকি। এরই মধ্যে টুর্নামেন্টটির দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। ব্যাটে-বলের লড়াই গড়ানোর সাড়ে তিন মাস আগে প্রকাশিত হয়েছে ব্যাগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটের তালিকা। যেই তালিকায় একজন নারী ক্রিকেটারসহ বাংলাদেশ থেকে আছেন ১০ জন ক্রিকেটার।

ফক্স ক্রিকেটের প্রতিবেদন অনুসারে, আজ বুধবার (২৮ আগস্ট) বিগ ব্যাশের জন্য ৫৯৩ জনের ড্রাফট তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে বিশ্বের ৩০টি দেশের ৪৩২ জন পুরুষ ক্রিকেটার ও ১৬১জন নারী ক্রিকেটার নাম দিয়েছেন।

তালিকায় বাংলাদেশ থেকে আছেন ৯ জন পুরুষ ক্রিকেটার। তারা হলেন—হাসান মাহমুদ, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, লেগ স্পিনার রিশাদ হাসান, রনি তালুকদার, তাইজুল ইসলাম, তানজিম সাকিব ও শামীম হোসেন। আর একমাত্র নারী হিসেবে মেয়েদের বিগ ব্যাশের তালিকায় আছে জাহানারা আলমের নাম।

আগামী ১ সেপ্টেম্বরের মেলবোর্নে বসবে এবারের ড্রাফট। ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটারের ছয়জনই নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য এভেইলেবল রেখেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রতিযোগীতা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ জানুয়ারি ২০২৫ সাল। বিগ ব্যাশে অংশ নেয় আটটি দল। যারা ড্রাফটের আগেই দুজন করে ক্রিকেটারকে আগাম চুক্তিতে দলে নেওয়ার সুযোগ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com