1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

আরাফাত আটক: মিষ্টি নিয়ে ডিবি অফিসে হাজির হিরো আলম

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬.২৬ পিএম
  • ১৭৯ Time View

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে, সেই খবর নিতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম জেনেছেন, আরাফাতকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সেজন্য, খুশিতে হিরো আলম যাচ্ছেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সঙ্গে নিয়েছেন মিষ্টি।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে হিরো আলম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘আরাফাতকে গ্রেপ্তারের পর আমি খোঁজ নিয়েছি থানায়। কিন্তু, সেখানে তিনি নেই। তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেজন্য, এখন (বিকেল সাড়ে ৫টা) সেখানে যাচ্ছি। সঙ্গে মিষ্টি নিয়েছি। খুশির মিষ্টি। এ মিষ্টি কর্মকর্তাদের খাওয়াব। বিরতণও করব।’

হিরো আলম আরও বলেন, ‘আগামীকাল বুধবার আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করব। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেজন্য, আমি হত্যা চেষ্টার মামলা করব।’

গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন, তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক।

হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com