1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

নাইজেরিয়ায় বন্যায় ৪৯ জনের প্রাণহানি

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭.৪৮ এএম
  • ১৮৪ Time View

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভারি বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যায় অন্তত ৪৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার (২৬ আগস্ট) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান টাইমস এক প্রতিবেদনে জানায়, নাইজেরিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

এনইএমএ সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, বন্যায় উত্তর-পূর্বের জিগাওয়া, আদামাওয়া ও তারাবায় রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৪১ হাজার ৩৪৪ জন বাসিন্দা।

এদিকে দেশটির প্রায় ৬৯৩ হেক্টর কৃষিজমি বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে অন্তত ৩১টি রাজ্য ‌‌বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এর আগে ২০২২ সালে নাইজেরিয়া ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। সে সময় দেশটিতে বন্যায় ৬ শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। এছাড়াও ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমির ফসল বন্যার পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com