1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

হত্যা মামলা মাথায় নিয়ে বিশ্বরেকর্ড সাকিবের

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩.২৮ পিএম
  • ১৭৫ Time View

হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। সেইসঙ্গে তার নামে এসেছে লিগ্যাল নোটিশও। এমন বিতর্কের মাঝেই রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।  রাওয়ালপিন্ডিতে শেষদিনের প্রথম সেশনে ২ উইকেট তুলে নেন সাকিব। 

এতেই  নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬। আর ভেট্টোরির উইকেট সংখ্যা ৭০৫।

সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯টি টি-টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে। এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। 

সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ শাকিল। এই উইকেট দিয়ে ড্যানিয়েল ভেট্টোরিকে স্পর্শ করেন সাকিব। আর এর কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com