1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১৩২ Time View

ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে বাধা সৃষ্টিকারী সমস্যা সমাধানে মত জানিয়েছে। এতে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। অন্যদিকে জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক দুর্বলতার তথ্যে চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে গতকাল বিশ্বব্যাপী কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৮০ সেন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৭৬ ডলার ৮৬ সেন্টে। অন্যদিকে মার্কিন আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮৭ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমেছে। ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৭৩ ডলার ৫০ সেন্টে।

আইজির মার্কেট স্ট্র্যাটেজিস্ট ইয়াপ জুন রং বলেছেন, ‘‌গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা ভূরাজনৈতিক উত্তেজনায় জ্বালানি তেলের সরবরাহে ঝুঁকি কতটুকু তা নিয়ে বিবেচনা করে মূল্য নির্ধারণ করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com