1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ১৭ বছর পর সচল

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১০.৫৯ পিএম
  • ১৬৫ Time View

১৭ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জব্দ হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন (বিএনপি) বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সচল হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখার মাধ্যমে এসব অ্যাকাউন্ট সচল করে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা সময় সংবাদকে বলেন, বিএনপি বহু বছর ধরে এসব অ্যাকাউন্ট সচলের জন্য বলে আসছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে অনুমতি না দেয়ায় কোনো পদক্ষেপ নেয়া যায়নি।

বিগত কয়েকদিন ধরে রাজস্ব বোর্ড খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সচলের জন্য কাজ করে আসছিল। তবে কয়টি অ্যাকাউন্ট সচল করা হয়েছে এবং অ্যাকাউন্ট কী পরিমাণ অর্থ আছে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি রাজস্ব বিভাগ।

২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট সচল হলেও এতদিন বন্ধ ছিল খালেদা জিয়ার অ্যাকাউন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com