1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০.২৮ পিএম
  • ৪৬ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া, খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে একটি ভেকু দিয়ে মাটি কেটে জাহাজ ভর্তি করে রাজধানী শহরে পাচার করতো। এসময় বিআইডব্লিউটিএর একটি টিমসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এর নেতৃত্বে ২০ হাজার ঘন ফুট মাটি ভর্তি জাহাজটি জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩) এর কর্মচারী মো.শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ট্রাপিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে রাজধানী শহর এলাকায় পাচারের সময়ে মাটি ভর্তি একটি জাহাজ জব্দ করা হয়। অনুমতিবিহীন অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে বলে তিনি জানান৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com