1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৩০ পিএম
  • ৪১ Time View

৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বৃহৎ সংগঠন এসপিজিআরসি বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম শওকত আলী, সহ-সভাপতি ইকবাল আহমেদ, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব আলী ও খুলনা জোনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর হতে বাংলাদেশের ১৩টি জেলায় ৭০ টি ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্টিরা সম্পূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অদ্যবধি মানবেতর জীবন-যাপন করে আসছে।

বিগত ৫৫ বছরে অনেক সরকারের পালাবদলে আমরা সকল সরকারের নিকট আমাদের মানবিক সমস্যা সমাধান ও স্থায়ী পুনঃবাসনের জন্য অবিরাম চেষ্টা করে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ পর্যন্ত আমাদের সমস্যার কোন সুরাহা হয়নি। বরঞ্চ আমরা প্রতিনিয়ত উচ্ছেদ, দখল, বিদ্যুৎ কর্তন, পানির সংকটসহ নানা রকম হয়রানির সম্মুখিন হচ্ছি। বর্তমানে ঢাকা সহ বিভিন্ন জেলায় উর্দুভাষীদের স্কুল দখলের জন্য একটি স্বার্থান্বেষী কু-চক্রী মহল অনবরত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, ফলে আমরা খুবই আতংকিত।

২০২২ইং সনের ২১শে জুন নারায়নগঞ্জ জেলা শহরে কোম্পানী বাগান ও কুমুদিনি বাগানে বসবাসরত ২৫০টি হতভাগ্য পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। তাদের পুনরায় পুনর্বাসনের জন্য আমরা অদ্যবধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিনিয়ত শরণাপন্ন হচ্ছি, কিন্তু কোন সুরাহা পাচ্ছি না।

আমাদের সংগঠন এসপিজিআরসি’র প্রতিষ্ঠাতা ও উর্দুভাষীদের মহান নেতা আলহাজ্ব এম. নাসিম খান তঁহার জীবদ্দশায় উদ্দুভাষীদের সমস্যা সমাধানের জন্য এদেশ সহ বর্হিবিশ্বে অবিরাম আন্দোলন ও সংগ্রাম করে গেছেন। বিগত ২০০৫ইং সনে উনার মৃত্যুর পর এসপিজিআরসি’র নেতৃবৃন্দরা যে সময় যে সরকার ক্ষমতায় ছিল তাদের শরণাপন্ন হয়ে উক্ত জাতির মানবিক সমস্যাটি সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। প্রকাশ থাকে যে, বিগত ১৭ বৎসর আওয়ামীলীগ সরকারের আমলে আমরা তাদের সাথে বহুবার সাক্ষাৎ সহ আলাপ-আলোচনা করে এবং তাদের আশ্বাস পাবার পরেও নিরাশ হয়েছি। আরো প্রকাশ থাকে যে, একটি কুচক্রিমহল ততকালীন সরকারের সহিত থাকা ছবি নিয়ে ছবি বাণিজ্যে লিপ্ত হয়ে ক্যাম্পের অসহায় লোকজনদের হয়রানী ও ভয়-ভীতি প্রদর্শন করছে। এমনকি তাদেরকে প্রসাশনের মাধ্যমে ও হয়রানী করা হচ্ছে আমরা এই সকল কুচক্রিমহলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। যা আগামী ৫ই অক্টোবর, ২০২৬ইং, রোজ সোমবার, সকাল ১১:০০ ঘটিকার সময় এসপিজিআরসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ঢাকা বিভাগের সকল উর্দুভাষীরা জাতীয় প্রেসক্লাবে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একটি লংমার্চ ও স্মারকলিপি পেশ করবেন। আরও জানাচ্ছি যে, ঐ দিনই প্রত্যেক জেলার এসপিজিআরসি’র নেতৃবৃন্দ উপরোক্ত বিষয়টি অবগতির জন্য নিজ-নিজ জেলা প্রশাসকের নিকট পৃথক-পৃথকভাবে স্মারকলিপি পেশ করবেন। এছাড়াও আপনারা অবগত আছেন যে, পাকিস্তান ও বাংলাদেশ সরকারের মধ্যে ইসলামাবাদ চুক্তি থাকা শর্তেও পাকিস্তান সরকারের অনিহার কারণে উর্দুভাষীদের সমস্যার সমাধান হয়নি। তাই আমরা ৩০ শে অক্টোবর ২০২৬ইং তারিখে সমস্যা সমাধানের লক্ষ্যে ও পাকিস্তান সরকারের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে পাকিস্তান দূতাবাস অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com